সাহস ঘোষগাতী দঃ পাড়া জামে মসজিদ
সাহস ঘোষগাতী
/ চাপলেও খোঁজ খুলবে · Esc বন্ধ · ↑↓ দিয়ে বাছুন
এই গ্রামটি সাহস ইউনিয়নের রাজধানী হিসেবে পরিচিত।গ্রামটি ইউনিয়নের অন্যতম জনবহুল গ্রাম।এটি ইউনিয়নের ৩নং ওয়ার্ল্ডে অবস্থিত।এই গ্রামের ভৌগলিক সীমারেখার মধ্যেই ইউনিয়ন পরিষদ অবস্থিত হওয়ায় এটি বিশেষ গুরুত্ব বহন করে।এই গ্রাম থেকে দুইজন ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং দুজনই একাধিকবার নির্বাচিত হয়েছিলেন।এই গ্রামটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো গ্রামটির নাম "সাহস ঘোষগাতী" হলেও গ্রামে অবস্থিত প্রায় সবগুলো প্রতিষ্ঠানের নামের শুরু "সাহস নোয়াকাটি" শব্দদ্বয় দ্বারা।এটি ইউনিয়নের বৃহত্তর মৌজা তথা সাহস মৌজার মধ্যে অবস্থিত।সদর ওয়ার্ল্ড হিসেবে পরিচিত ৩নং ওয়ার্ল্ড (পূর্বতন ১নং ওয়ার্ল্ড ভেঙ্গে ১,২ ও ৩নং ওয়ার্ল্ড গঠিত হয়) পাঁচটি গ্রামের সমন্বয় গঠিত।
১. সাহস ঘোষগাতী
২. সাহস কুমারঘাটা
৩. কাজিরহুলা
৪. দুধেরহুলা
৫. চাড়াবান্দা
এই পাঁচটি গ্রামের মধ্যেও জনসংখ্যা ও আয়তন উভয় দিকদিয়ে এটি বৃহত্তর গ্রাম।এই গ্রামের অধিকাংশ লোক কৃষি, মৎস, ক্ষুদ্র ব্যবসা, পশুপালন, শ্রমিক ও দিনমজুর।এ গ্রামের ৯০ভাগ মুসলিম।
এই গ্রামে(সাহস ঘোষগাতী) অবস্থিত—
ডুমুরিয়া সদর তথা ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইক/মাহেন্দ্র/ভ্যান/মোটরসাইকেল/সাইকেল করে সরাসরি নোয়াকাটি খেলারমাঠ বা সাহস ইউনিয়ন পরিষদ বা সাহস নোয়াকাটি বাজারে আসতে হবে।এই তিনটি প্রতিষ্ঠানই এইগ্রামের মধ্যে অবস্থিত যদিও ঐতিহ্যগতভাবে 'সাহস নোয়াকাটি বা নোয়াকাটি' নামে পরিচিত।
সর্বশেষ হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬
আপনি এখানকার মানুষ — সাহস ঘোষগাতী গ্রাম-এর হাট-বাজার, প্রতিষ্ঠান, ইতিহাস, দর্শনীয় স্থান আপনিই সবচেয়ে ভালো জানেন। যত তথ্য, তত সমৃদ্ধ কমিউনিটি; আপনার একটি তথ্যে উপকৃত হবে পুরো গ্রাম।
সাহস ইউনিয়ন, ডুমুরিয়া
সাহস ঘোষগাতী গ্রাম-এর তথ্য সংশোধন ও হালনাগাদের দায়িত্ব আপনার। আপনার জানা সঠিক তথ্যটি দিন — যত তথ্য, তত সমৃদ্ধ কমিউনিটি।
যাচাই করে প্রকাশ হলে আপনার নাম এই পাতায় ধন্যবাদসহ দেখানো হবে। লগইন লাগবে না।
সর্বশেষ সম্পাদনাAmarDumuria · 1 মাস আগে



তথ্য সমৃদ্ধ করতে সাহায্য করেছেন:
মোঃ ইছানুর হাসান মোল্যা