সমাজ ও কমিউনিটি

ডুমুরিয়া ফাউন্ডেশনের অত্যন্ত সফল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১১ অক্টোবর ২০২৬ · ১১ ঘণ্টা আগে · ৩ মিনিটে পড়া

ডুমুরিয়া ফাউন্ডেশনের অত্যন্ত সফল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

"শিক্ষা, একতা, নৈতিকতা, সবার উপরে মানবতা" এই শ্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় পেশাজীবী সামাজিক সংগঠন "ডুমুরিয়া ফাউন্ডেশন"- এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯:৩০ টা হতে বিকাল সাড়ে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা কমিটির আহবায়ক ও ডুমুরিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান হাবিব এর সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. খালিদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি এম. এম. বিল্লাল্ল আহমেদ, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক জিএম রোকনুজ্জামান, কার্যনির্বাহী সদস্য জি এম আবু মুসা, আজীবন সদস্য শহিদুল ইসলাম মোড়ল, শেখ শাহজাহান, রমেন্দ্রনাথ বিশ্বাস, জি এম ইউনুস তামিম, ক্যাম্প পরিচালনা কমিটির সদস্য সচিব ও মহিলা বিষয়ক সম্পাদিকা রত্না রাণী বিশ্বাস, যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ও সংগঠনের ক্রীড়া সম্পাদক জয়দেব কুন্ডু।

শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ আমজাদ হোসেন, প্রধান শিক্ষক শেখ মতিয়ার রহমান, মাষ্টার শেখ শহিদুল ইসলাম, জিএম আব্দুস সালাম, মাষ্টার জাহাঙ্গীর আলম ও শিক্ষক আশরাফ সরদার।

মানুষের পাশে দাড়ানো এবং সবার জন্য সুস্থ ও সুন্দর জীবন গড়ার প্রত্যয়ে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১১০০ ~ ১২০০ মানুষ অংশ গ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করেন। ক্যাম্পে আগতদের জন্য ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (প্রেশার) মাপা, চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ বিতরণের ব্যবস্থা করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা মানুষ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন, অধ্যাপক এমিরিটাস ডাঃ শেখ ইউনূস আলী, অধ্যাপক ডাঃ বিশ্বাস শাহিন হাসান, ডাঃ নাছিমা সুলতানা, ডাঃ অর্জুন কুমার পাল ও ডাঃ তোফায়েল আহমেদ দিহান এবং ডাঃ শাফিনাজ মেহেজাবিন তিশা। উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক ডা: ফয়েজ এবং ডা: আজিজুর রহমান।

নার্স হিসাবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছেন - কৃষ্ণা রানী বিশ্বাস, নাসিমা সুলতানা, যুথিকা দেবনাথ, লিপিকা হালদার, আবেদা পারভীন এবং শরিফা সুলতানা।

দিনব্যাপী এ আয়োজনে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি ঔষধ পাওয়ার সুযোগকে তারা স্বাগত জানান এবং ডুমুরিয়া ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দের প্রথম অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মানবতার সেবায় মানুষের পাশে,সবার জন্য সুস্থ ও সুন্দর জীবন কামনায় আয়োজিত ও ফ্রি মেডিকেল ক্যাম্পটি স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এসময় আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাইউম জমাদ্দার, ইউপি সদস্য শেখ মহাসিন হোসেন, স্বেচ্ছাসেবক নেতা সাহারুজ্জামান সবুজ, মুন্না, মহিলানেত্রী মুক্তা আফরোজ, স্বেচ্ছাসেবক বাহিনী, স্বেচ্ছাসেবক হিসাবে শেখ আমজাদ মেমোরিয়াল স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা। এসময় ডুমুরিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ ও এর সাথে সম্পৃক্ত অনেকেই উপস্থিত থেকে ক্যাম্পের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন এবং ডুমুরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


সূত্র Dumuria Foundation Page facebook.com

সম্পর্কিত সংবাদ

এই পাতায় কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ?

লগইন ছাড়াই জানাতে পারেন — সংশোধন হলে আপনার নাম এখানে ধন্যবাদসহ দেখানো হবে।