ডুমুরিয়া ও খুলনা জেলা

রক্ত দিন, জীবন বাঁচান

এক ব্যাগ রক্ত — কারো মায়ের অপারেশন, কারো সন্তানের থ্যালাসেমিয়া, কারো দুর্ঘটনার পরের ফিরে আসা। খুলনার হাসপাতালে আজ যে রোগী অপেক্ষা করছে, সে হয়তো আপনারই গ্রামের মানুষ।

১৩৮ জন রক্তদাতা
১২৪ জন এখন প্রস্তুত
৯ জন খুলনা শহর ও জেলায়

রক্তদাতা ৫০০ জন হলে নম্বর খুলবে

এখন তালিকায় মাত্র ১৩৮ জন রক্তদাতা। এই কয়েকজনকেই সবাই বারবার ফোন দিলে একজন প্রতিদিন অনেক কল পান, বিরক্ত হয়ে পড়েন — তাই রক্তদাতা ৫০০ জন হলে আপনারা সরাসরি রক্তদাতাদের কল দিতে পারবেন।

দ্রুত রক্তদাতা হিসেবে নিবন্ধন করুন, নিজে রক্ত দিন, অন্যদেরও উৎসাহিত করুন। রক্ত দেওয়া মহৎ কাজ।

১৩৮ / ৫০০ জনআর মাত্র ৩৬২ জন
আপনি কি রক্তদাতা? রক্ত দেওয়ার পর লগইন করে এক চাপে তারিখ হালনাগাদ করুন — তাহলে সবাই সঠিক তথ্য পাবেন।লগইন
রক্তদাতা কার্ড বানান"আমি রক্তদাতা" বা "আজ রক্ত দিয়েছি" — নিজের ছবি দিয়ে, লগইন ছাড়াই

এখন যাদের রক্ত দরকার

আপনার গ্রুপ মিললে সরাসরি ফোন করুন। একটা ফোনে একজনের জীবন বাঁচতে পারে।

B-
আজ দরকার · অতি জরুরি Khulna · খুলনা সদর, খুলনা মহানগর
কেন রক্ত দেবেন

আপনার ১৫ মিনিট, কারো সারাজীবন

রক্ত কোনো কারখানায় তৈরি হয় না — একজন মানুষই পারে আরেকজনকে রক্ত দিতে। দুর্ঘটনা, প্রসূতি মায়ের অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া কিংবা ক্যানসারের রোগী — প্রতিদিন খুলনার হাসপাতালগুলোতে কেউ না কেউ রক্তের জন্য অপেক্ষা করছেন। সঠিক সময়ে একজন রক্তদাতা খুঁজে পাওয়াই অনেক সময় জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দেয়।

এক ব্যাগ রক্ত থেকে আলাদা উপাদান তৈরি করে একাধিক রোগীর চিকিৎসা করা যায়। আপনার নামটি এই তালিকায় থাকলে, জরুরি মুহূর্তে কেউ আপনাকে খুঁজে পাবে।

আমি রক্ত দিতে চাই খুলনা মহানগর ও জেলার যেকোনো উপজেলা থেকে নিবন্ধন করা যাবে
  • কারা দিতে পারেনসাধারণত ১৮–৬০ বছর বয়সী সুস্থ মানুষ। রক্তদানের আগে ব্লাড ব্যাংক বা চিকিৎসক সংক্ষিপ্ত পরীক্ষা করে নেন।
  • কত দিন পর পরপুরুষ সাধারণত ৩ মাস, নারী ৪ মাস পর আবার দিতে পারেন — তালিকায় আপনার “বিশ্রামে” থাকার সময় নিজে থেকেই দেখানো হয়।
  • নিরাপদপ্রতিবার নতুন, জীবাণুমুক্ত সূঁচ ব্যবহার করা হয়। দানের পর একটু বিশ্রাম ও পানি পান করলেই যথেষ্ট।
  • আপনার সিদ্ধান্তই শেষ কথাকেউ ফোন করলে সময় ও সুযোগ বুঝে আপনি ঠিক করবেন। ব্যস্ত থাকলে প্রোফাইলে “অনুপলব্ধ” করে রাখুন।
… বার দেখা হয়েছে
আপনার জানা তথ্য দিয়ে পাতাটি সমৃদ্ধ করুননতুন কিছু যোগ করুন, অথবা ভুল দেখলে জানান — সবাই উপকৃত হবে।
রক্তদাতা হিসেবে নাম দিন

এই পাতায় কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ?

লগইন ছাড়াই জানাতে পারেন — সংশোধন হলে আপনার নাম এখানে ধন্যবাদসহ দেখানো হবে।